স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত এর খবর অনুযায়ী, শিরোপা ট্রফি জিততে পারলে প্রত্যেক খেলোয়াড় পাবেন দেড় লাখ ইউরো। মোট ৪০ লাখ ইউরো খেলোয়াড়দের সঙ্গে পাবেন কোচিং স্টাফের সদস্যরাও। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্প্যানিশ ফেডারেশন থেকে প্রাপ্য অর্থের অর্ধেক-ই বোনাস।
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারাতে খেলোয়াড়দের তাঁতিয়ে দিতেই মোটা অঙ্কের বোনাস ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
.png)
রিয়াল সভাপতির পুরস্কার ঘোষণার পেছনে অবশ্য কারণও রয়েছে। গত আসরের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল রিয়াল। এবার প্রতিশোধ নেয়ার পালা। শিরোপা পুনরুদ্ধার করার লড়াইয়ে খেলোয়াড়দের দলকে অনুপ্রাণিত করতেই হয়তো বোনাস ঘোষণা করেছেন পেরেজ।
আগামী রোববার সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ে নামবে দুই দল। এর আগে গত বুধবার প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠে রিয়াল। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে ওসাসুনার বিপক্ষে ২-০ গোলে জেতে বার্সেলোনা।