আজ সোমবার দলটির কোচ মিজানুর রহমান বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হ্যাঁ, অফিশিয়ালি তামিমই আমাদের অধিনায়ক। ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সিতো আসলে হয় না। তামিমই অধিনায়কত্ব করবে।
তামিমের বর্তমান ফিটনেস অবস্থা জানাতে গিয়ে বাবুল বলেন, আমার কাছে মনে হয়েছে সে খুব টাচি ও খুব ভালো অবস্থায় আছে। অন্যরকম কিছু মনে হয়নি আমার কাছে। আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো অবস্থায় আছে।
.png)
তিনি আরো বলেন, আজকে আমরা যতক্ষণ অনুশীলন করেছি একটা উদ্দেশ্য নিয়ে অনুশীলন করেছি। শেষের দিকে আমরা যেমন একটা ফুল ম্যাচ খেলেছি। এর আগে ছোট ছোট সিনারিও ছিল। সারাক্ষণই তামিমের ইনভলমেন্ট ছিল।
পিকেএসপিতে আজকের অনুশীলন নিয়ে বাবুল বলেন, আমাদের অনেক রকম সিনারিও ছিল আজকে। যেহেতু ফুল মাঠে আমরা এখানে অনুশীলন করেছি। কোচ হিসেবে আমি সন্তুষ্ট। ব্যাটসম্যান বোলাররা আজকে যেরকম অনুশীলন করেছে তাতে আমি খুশি।