[ খেলা ]
সাকিব-মাশরাফীকে নিয়ে যা বললেন তামিম
ফাইল ছবি
বিপিএলের দশম আসরের পর্দা উঠবে ১৯ জানুয়ারি। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর দিয়ে মাঠে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। এই আসর থেকেই আভাস পাওয়া যাবে বাংলাদেশের ক্রিকেটে তামিমের ভবিষ্যৎ নিয়ে। বরাবরই বলে আসছিলেন এবারের বিপিএল থেকেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন টাইগারদের সাবেক এ অধিনায়ক।
শনিবার বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। এর আগে বৃহস্পতিবার ফরচুন বরিশালের দলীয় অনুশীলনের শেষে পিকেএসপিতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তামিম।
এদিন সাকিব-মাশরাফীকে নিয়ে এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমার সঙ্গে এখনো দুজনের কারোরই দেখা হয়নি। যদি দেখা হয়, অবশ্যই কথা তো হবেই। তখন দেখা যাক কি হয়।’
.png)
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব তাড়াতাড়িই আপনারা জানতে পারবেন। হয়তো বিপিএলের মধ্যেই জানতে পারবেন।’
সাবেক টাইগার দলপতির মতে, ‘এই তিন মাসেও (গত সেপ্টেম্বর থেকে) খুব বেশি অনুশীলনও করা হয়নি। শেষ দুই আড়াই সপ্তাহ ধরে ব্যাট করছি। দিন দিন ভালো আছি, একটু রেস্টিনেস আছে। আমি নিশ্চিত বিপিএল শুরুর আগে আমার পক্ষে যতটুকু করা সম্ভব, সবই করছি।’
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!