তবে তার আগেই দুঃসংবাদ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রিটেইন ক্রিকেটার হিসেবে থাকা দলটির পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমানকে এবারের আসরে দেখা যাবে না। কন্যা সন্তানের অসুস্থতার জন্য চলমান আসর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি।
রোববার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম কর্তৃপক্ষ। এক বিবৃতিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে বলা হয়, তার (জিয়াউর রহমান) সন্তান এই মুহূর্তে কঠিন ব্যাধির সঙ্গে লড়াই করছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পরিবার আমাদের প্রার্থনা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি, যেন তারা এই পরিস্থিতি থেকে সুস্থ ও সফলভাবে বেরিয়ে আসতে পারেন।
.png)
এই অলরাউন্ডার নিজেও তার পরিবারের পক্ষ থেকে সন্তানের জন্য প্রার্থনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭৭ রান চেজ করে জিতলেও পরের ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় খুলনা টাইগার্সের কাছে হেরেছে।