ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘মাশরাফী ভাই থাকলে অনেক সিদ্ধান্ত সহজ হয়ে যায়’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪০, ২১ জানুয়ারি ২০২৪
‘মাশরাফী ভাই থাকলে অনেক সিদ্ধান্ত সহজ হয়ে যায়’
মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি- সংগৃহীত

হার দিয়ে বিপিএল মিশন শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স। দলটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। শুরুতে তার খেলা নিয় শঙ্কা থাকলেও প্রথম ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। যদিও ম্যাচের ফলটা নিজেদের দিকে আসেনি। তবুও তার প্রতিই আস্থা রাখছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে হেরেছে সিলেট। ঐ ম্যাচ দিয়ে ২৫০ দিন পর খেলতে নেমেই উইকেট পেয়ে যান মাশরাফী। ২ ওভার ৩ বল করে দেন ২৫ রান দেন। তবুও তার মাঠে থাকাকেই গুরুত্বপূর্ণ মনে করেন সিলেটের ব্যাটার জাকির হাসান।  

রোববার সাংবাদিকদের তিনি বলেন, ‘আসলে মাশরাফী ভাইয়ের পারফরম্যান্স থেকে উনার মাঠে থাকাটাই মূলত একটা অনুপ্রেরণা বলতে পারেন। কারণ, উনি থাকলে অনেক সিদ্ধান্ত সহজ হয়ে যায়, আমার কাছে যেটা মনে হইছে। তো এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ’ 

Advertisement

সিলেটের হয়ে ম্যাচ খেলতে নামার আগে অনুশীলনও করেননি মাশরাফী। রোববার অবশ্য মিরপুরের একাডেমি মাঠে ব্যাট হাতে দেখা গেছে তাকে। বোলিংয়ের ঘাটতি কি ব্যাট হাতে পুষিয়ে দিতে চাইছেন মাশরাফী।

জাকির বলেন, ‘আসলে এই প্রশ্নটা আমাকে না করে ভাইয়াকে (মাশরাফী) করলে বেশি ভালো হবে। কিন্তু যেটা বললাম, ব্যাটিং করছেন যেহেতু প্রথম প্র্যাকটিস সেশন করছেন। এর আগেও এসেছেন কিন্তু অনুশীলন করেননি। ব্যাটিং দিয়েও চেষ্টা করছে নিজেকে তৈরি করার।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!