ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতকে বিশ্বকাপ জেতানো সেই ক্রিকেটার এবার খেলবেন অন্য দেশের হয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪০, ২৩ জানুয়ারি ২০২৪
ভারতকে বিশ্বকাপ জেতানো সেই ক্রিকেটার এবার খেলবেন অন্য দেশের হয়ে
ছবি: সংগৃহীত

১২ বছর আগে সময়টা কত অন্যরকম ছিল! সেবার ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়ে একরকম তারকা বনে গিয়েছিলেন উন্মুক্ত চাঁদ। কিন্তু এরপর ধীরে ধীরে লাইমলাইট থেকে সরে যান তিনি। তবে ফের আলোচনায় এ ক্রিকেটার।

আসন্ন টি-২০ বিশ্বকাপে অন্য এক দেশের হয়ে মাঠে নামবেন চাঁদ। ভারতকে যুব বিশ্বকাপ জেতানো এই ক্রিকেটার আসন্ন বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আমেরিকার হয়ে। সবকিছু ঠিক থাকলে টি-২০ বিশ্বকাপে নিজ জন্মভূমি ভারতের বিপক্ষেও মাঠে নামতে পারেন তিনি।

দুই মাসের মধ্যে আমেরিকা দলের হয়ে খেলার ছাড়পত্র পেয়ে যেতে পারেন চাঁদ। বিশ্বকাপে আমেরিকাকে নেতৃত্ব দেওয়ার সুযোগও পেতে পারেন তিনি। ২০২১ সালে আমেরিকা যান উন্মুক্ত। তারপর থেকে সেখানে ক্রিকেট খেলেছেন।

Advertisement

২০২২ সালে প্রথম ভারতীয় হিসাবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলেছেন চাঁদ। এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে যুব বিশ্বকাপজয়ী চাঁদ বলেন, ভারতের বিপক্ষে মাঠে নামব ভেবে খুব অদ্ভুত লাগছে।

এরপর তিনি বলেন, অনেকদিন আগেই ভারত থেকে অবসর নিয়েছি। তখন থেকেই ভারতের বিপক্ষে খেলার ভাবনা মাথায় ছিলো। বিশ্বের সেরা দলের বিরুদ্ধে নিজেকে পরীক্ষায় ফেলার সুযোগ হাতছাড়া করতে চাই না।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!