ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

সাকিবের ৮ নম্বরে ব্যাট করতে নামার কারণ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:২২, ২৬ জানুয়ারি ২০২৪
সাকিবের ৮ নম্বরে ব্যাট করতে নামার কারণ
সাকিব আল হাসান

ভারতে গত বছর ওয়ানডে বিশ্বকাপ খেলার সময় প্রথম চোখের সমস্যায় পড়েন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যার জন্য বিপিএলের আগে আমেরিকা ও লন্ডনে চোখের ডাক্তার দেখান তিনি। সমাধান না হওয়ায় সবশেষ সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন এই টাইগার অধিনায়ক।

চোখের এমন সমস্যা নিয়েও বিপিএলে মাঠে নেমেছিলেন সাকিব। সিঙ্গাপুরে থাকায় মাঝে এক ম্যাচ খেলতে পারেননি। তবে আজ (শুক্রবার) খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে ফের সাকিব মাঠে নেমেছিলেন। রংপুর রাইডার্স ৬ উইকেট হারানোর পর ব্যাটে নামেন তিনি।

তবে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেননি সাকিব, করেছেন মোটে ২ রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুরের প্রধান কোচ সাকিবের দেরিতে মাঠে নামার কারণ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘সাকিব আল হাসান মাত্র (আগেরদিন রাতে) এসেছে। অনেকদিন মাঠে ছিল না।’

Advertisement

এরপর তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন তার চোখে একটু সমস্যা আছে। এখান থেকে আসলে বোলিংটা করা যায়, ব্যাটিং করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু ওই প্রস্তুতি নিতে পারেনি, এজন্য (আগে) ব্যাট করেনি।’

সাকিবের চোখে এখন কোনো সমস্যা আছে কি না- এমন প্রশ্নের জবাবে সোহেল বলেন, ‘না, আপাতত সমস্যার কথা বলে নাই। সে ভাবছে কালকে আরও কীভাবে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া যায়। দ্রুত কীভাবে নিজে ভালো শেপে আসতে পারে সেই চেষ্টাই করছে।’

সোহেল আরো বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে যে কিছুদিন গেলে আস্তে আস্তে (সব করবে), সেজন্য ওকে একটু সময় দিতে হবে। কয়েকটা দিন বা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এই সময়টা তো তাকে দিতেই হবে।’

ম্যাচটিতে সাকিবের দল পরাজিত হয়েছে ২৮ রানে। খুলনার দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়ায় রংপুর মাত্র ৩২ রানেই অলআউট হয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!