ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মারামারি করে নিষিদ্ধ ৩ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ২৭ জানুয়ারি ২০২৪
মারামারি করে নিষিদ্ধ ৩ ক্রিকেটার
ছবি- সংগৃহীত

নতুন বছরের শুরুতেই দ্বিপাক্ষিক সিরিজ ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যস্ত সময় কাটছে ক্রিকেট বিশ্বের। একই সময়ে পাকিস্তানে চলছে ন্যাশনাল ওমেন্স ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। আর সেখানেই ঘটেছে এক বিপত্তি।

চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে মারামারিতে জড়িয়েছেন পাকিস্তানের তিন নারী ক্রিকেটার, যেখানে দুজনে মিলে আরেকজনকে মারধরের অভিযোগ উঠেছে। পরে মার খাওয়া সেই ক্রিকেটারের অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তিন নারী ক্রিকেটার হচ্ছেন— সাদাফ শামস, ইয়ুসরা আমির ও আয়েশা বিলাল। সংবাদমাধ্যমের তথ্যমতে– সাদাফ ও ইয়ুসরার সঙ্গে প্রথমে আয়েশার বাদানুবাদ হয়। পরে দুই সতীর্থের মার খেয়ে নাক দিয়ে রক্তও ঝরে আয়েশার। খবর জিও সুপারের।

Advertisement

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঐ ঘটনায় দুদিন বিষয়টি নিয়ে তেমন জানাজানি হয়নি। পরে আয়েশা পিসিবির কাছে অভিযোগ করলে, তিনজনকেই অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হয়। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলমান ওমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না এই তিন ক্রিকেটার।

জানা গেছে, ২০ ওভারের ফরম্যাটে চলমান চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হচ্ছে। ফলে অভিযুক্ত ক্রিকেটাররা বর্তমানে অবস্থান করছেন রাওয়ালপিন্ডিতে। সেজন্য শিগগিরই সেখানে উড়াল দেবেন পাকিস্তান ওমেন্স ক্রিকেটের প্রধান তানিয়া মালিক। এরপর পুরো বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ব্যাখ্যা ও তদন্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!