[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪
ছুটির দিনে অনুশীলনে সাকিব
ফাইল ছবি
চোখ নিয়ে বেশ কিছুদিন ধরে ভোগান্তিতে আছেন সাকিব আল হাসান। ভারত, লন্ডন থেকে শুরু করে সিঙ্গাপুরে ডাক্তার দেখিয়েও কিছুতেই যেন টাইগার এই অলরাউন্ডারের কিছু হচ্ছে না। চোখের রেটিনার সমস্যার কারণে ব্যাট হাতে প্রচুর কষ্ট করতে দেখা যাচ্ছে তাকে।
বিপিএল সিলেট পর্বের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন আটে। আর শনিবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে তো নামেনইনি সাকিব। দলের ৯ উইকেট হারানোর পরেও ব্যাট করেননি তিনি। পরে অবশ্য ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে বাবর আজম জানিয়েছিলেন ঠিক আছেন সাকিব।
একদিন না যেতেই আজ রোববার একক অনুশীলনে সাকিব। যদিও রংপুর রাইডার্সের অনুশীলন নেই আজ। তবে দলটির প্রধান কোচ সোহেল ইসলামকে নিয়ে ঠিকই অনুশীলনে এসেছেন সাকিব। সিলেটের আউটার স্টেডিয়ামে বেলা সাড়ে বারোটার কিছুক্ষণ আগে আসেন টাইগার অলরাউন্ডার।
.png)
এরপর ব্যাট প্যাড পরে অনুশীলনে নেমে পড়েন সাকিব। এ সময় তাকে সবকিছু ব্রিফ করছিলেন কোচ সোহেল। এরপর থ্রোয়ারের করা বল নেটে খেলা অনুশীলন শুরু করেন সাকিব। এদিন তার সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে রনি তালকুদারকেও।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!