সুপার সিক্সে লড়াই করেই সেমিফাইনালের টিকিট কাটতে হবে টাইগার যুবাদের। যদিও প্রথম পর্বে ভারতের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের কাজটা সহজ হবে না।
এবারের আসরের ফরম্যাট অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬ দলের মধ্যে ১২টিরই জায়গা হয়েছে সুপার সিক্সে। আর ৬টি দল নিয়ে দুটি গ্রুপ করা হয়েছে।
.png)
গ্রুপ ওয়ানে আছে বাংলাদেশ। গ্রুপে মোট ৬টি দল থাকলেও প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। বাংলাদেশের সেই দুই প্রতিপক্ষ হচ্ছে নেপাল ও পাকিস্তান।
পার সিক্সে ‘এ’ গ্রুপের তিন দলের সঙ্গী হয়েছে ‘ডি’ গ্রুপ থেকে আসা পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দ্বিতীয় হয়ে আসা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অপর গ্রুপের প্রথম ও তৃতীয় দলকে।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ জানুয়ারি, প্রতিপক্ষ নেপাল। আর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ৩ ফেব্রুয়ারি। প্রথমটি ব্লুমফন্টেইনে, পরেরটি বেনোনিতে।