৭ গোলের থ্রিলারে ক্লপকে জয় উপহার লিভারপুলের
ক’দিন আগে লিভারপুলের ডাগ আউট ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। তার এমন ঘোষণার পর গতকাল প্রথমবার খেলতে নেমেছিল অল রেডসরা। স্বাভাবিকভাবেই ম্যাচটির দিকে নজর ছিল সবার। মাঠের খেলায় কি করে ক্লপের শিষ্যরা সেটি দেখার জন্য উৎসুক ছিল ফুটবলপ্রেমীরা।
এই ম্যাচে অবশ্য ক্লপকে আবেগময় জয়ই এনে দিয়েছে লিভারপুল। নরউইচকে ৫-২ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠে গেছে অ্যানফিল্ডের দলটি। ম্যাচটিতে লিভারপুলের হয়ে গোল করেন- কার্টিস জোনস, দারউইন নুনিয়েজ, দিয়াগো জোতা, ভিরগিল ফর ডিক ও রায়ান গ্রাভেনবার্ক।
গত শুক্রবার ক্লপ জানিয়ে দিয়েছেন, এই মৌসুমের পর আর অ্যানফিল্ডে থাকবেন না তিনি। কাজ করার জন্য যথেষ্ঠ শক্তি পাচ্ছেন না বলে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন লিভারপুল কোচ।
.png)
জয় পেয়ে ম্যাচের শেষে আবেগী ক্লপ বলেন, ‘এটি আবেগপূর্ণ কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে হবে।’
এক সংবাদ সম্মলনে ক্লপ ‘আমি সব বার্তা পেয়েছি। আমি কাঠের তৈরি নই। এটি জড়িত প্রত্যেকের কাছ থেকে একটি সেরা পারফরম্যান্স ছিল, সত্যিই ভালো।’
লিভারপুল ম্যানেজার আরো বলেন, ‘এটা স্পষ্ট যে আপনি যখন আমাদের মতো খেলায় দাপট দেখাতে পারবেন এবং আমরা যদি কিছু জায়গায় উন্নতি করি তবে আমরা আরও গোলের সুযোগ তৈরি করতে পারতাম।’