[ খেলা ]
এফএ কাপ
অ্যান্টোনির প্রথমে বড় জয়ে মাঠ ছাড়লো রেড ডেভিলসরা
ছবি- সংগৃহীত
চলতি মৌসুমে গোলখরায় চৌচির ব্রাজিলের ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড অ্যান্টোনি। যে কারণে ভক্তদের প্রচুর ট্রলের শিকারও হচ্ছিলেন সেলেসাও তারকা। অবশেষে দেখা পেয়েছেন সেই কাঙ্ক্ষিত গোলের দেখা। এফএ কাপের চতুর্থ রাউন্ডের খেলায় অ্যান্টোনির স্কোর করার দিনে নিউপোর্ট কাউন্টিকে ৪-২ গোলে হারিয়েছে রেড ডেভিলসরা।
রোববার রাতে প্রতিপক্ষের ঘরের মাঠে খেলতে নেমে শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের সপ্তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজ ও ১৩ মিনিটে গোল করেন কোবি মাইনো।
দ্বিগুণ ব্যবধানে এগিয়ে গেলেও অবশ্য সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ওল্ড ট্রাফোর্ডের দলটি। বিরতির আগেই সফরকারীদের জালে একবার বল জমা করে ব্যবধান ২-১ করে নিউপোর্ট। ৩৬তম মিনিটে প্রথম গোল করে স্বাগতিকরা।
.png)
বিরতি থেকে এসেই দ্বিতীয় গোল করে সমতায় ফেরে নিউপোর্ট। এরপর ম্যাচের ৬৮তম মিনিটে গোল করে দলকে আবার লিড এনে দেন অ্যান্টোনি। আর ম্যাচের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রাসমাস হয়লুন্দ। এতে ৪-২ গোলে জয় পায় গ্রাহাম কফলানের শিষ্যরা।
আগামী ৭ ফেব্রুয়ারি এফএ কাপের পঞ্চম রাউন্ডে ইউনাইটেডের প্রতিপক্ষ হবে ব্রিস্টল সিটি অথবা নটিংহ্যাম ফরেস্ট।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ম্যানচেস্টার ইউনাইটেড
লিংক সফলভাবে কপি হয়েছে!