ঘরের মাঠ সিভিটাস মেট্রোপলিটন স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামে মাদ্রিদ। যেখানে ৫৫ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে ১২টি শট নেয় স্বাগতিকরা। যার ৮ ছিল লক্ষ্যে। অন্যদিকে, ১০টি শটের তিনটি লক্ষ্য রেখেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ভ্যালেন্সিয়া।
এদিন ম্যাচের প্রথমার্ধে যোগ করা সময়ে স্বাগতিকদের এগিয়ে দেন স্যামুয়েল লিনো। আর বিরতির পর ৫৭তম মিনিটের দলের হয়ে ব্যবধানে দ্বিগুণ করেন মেম্ফিস ডিপে। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সিমিওনের শিষ্যরা।
.png)

অপরদিকে ফ্রেঞ্চ লিগে পিএসজিকে রুখে দিয়েছে ব্রেস্ট। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-২ ব্যবধানে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে প্যারিসিয়ানদের।
পার্ক দে প্রিন্সেসে প্রথমার্ধে পুরোটাই দাপট দেখিয়েছে পিএসজি। ম্যাচের ৩৮তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মার্কো অ্যাসেনসিও। প্রথম হাফ শেষ হওয়ার ঠিক আগেই পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন কোলো মুয়ানি।
দ্বিতীয়ার্ধে দুইটি গোলই শোধ দিয়ে দেয় ব্রেস্ট। ম্যাচের ৫৫তম মিনিটে ব্রেস্টের হয়ে প্রথম গোলটি করেন মাহদি কামারা। আর ম্যাচের ৮০ মিনিটে দলকে সমতা এনে দেন পেরেইরা লাগে।