গত গ্রীষ্মের দলবদলে রিয়ালের সঙ্গে ১৪ মৌসুমের সম্পর্ক ছিন্ন করে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে নাম লেখান বেনজেমা। যদিও মরুর দেশে এখনও নিজেকে সেভাবে মানিয়ে নিতে পারেননি তিনি।
সম্প্রতি গুঞ্জন উঠেছে, আল ইত্তিহাদকে বিদায় বলতে যাচ্ছেন বেনজেমা। আবারও ইউরোপে ফিরতে যাচ্ছেন এই ফরাসি ফুটবলার। আর সেই গুঞ্জনের সঙ্গে মিশে গেছে রিয়াল মাদ্রিদের নামও। বেশকিছু গণমাধ্যমের দাবি, বেনজেমাকে ফেরাতে চাইছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
.png)
এরই মধ্যে বিষয়টা নিয়ে নাকি রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আলোচনাও করেছেন আনচেলত্তি। যদিও গুঞ্জনটাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন এই ইতালিয়ান কোচ। বেনজেমাকে ফেরানো প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা কেবলই একটা মিথ্যা খবর। বিষয়টা নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথাই বলিনি।’