এ প্রতিবেদন খেলা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৭ ওভারে এক উইকেটে ৫৪ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ব্রেন্ডন কিং ও বাবর আজম। ব্যাট হাতে ভালো শুরু করেন তারা। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন তানভীর ইসলাম।
.png)
ম্যাচের তৃতীয় ওভারে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন কিং। তানভীরের ঘূর্ণিতে তাকে স্ট্যাম্পিং করে রিজওয়ান। আউট হওয়ার আগে ১২ রান করেন এ ক্যারিবীয় ব্যাটার।
পরে ক্রিজে আসেন ফজলে রাব্বী। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন বাবর। এখন রাব্বী ১০ ও ২৯ রানে ব্যাটিং করছেন বাবর।
রংপুর একাদশ: বাবর আজম, ফজলে মাহমুদ, ব্রেন্ডন কিং, শামীম হোসেন, নুরুল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, সাকিব আল হাসান, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ ও হাসান মুরাদ।
কুমিল্লা একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, খুশদিল শাহ, রাইমন রেইফার, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আমের জামার।