ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএলে খেলবেন সাইফউদ্দিন!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২৪
বিপিএলে খেলবেন সাইফউদ্দিন!
ফাইল ছবি

দশম বিপিএলের ১৬টি ম্যাচ মাঠে গড়িয়েছে। বাকি রয়েছে এখনো ৩০টি ম্যাচ। ঢাকায় প্রথম পর্বের খেলা শেষে চায়ের দেশ সিলেটে রয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

এদিকে চোটের কারণে বিপিএলের কোনো দলে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ফরচুন বরিশাল তাকে বিশেষ ব্যবস্থায় দলে নিয়েছিল। কিন্তু খেলার অনুমতি পাননি। মূলত, ফিটনেস ইস্যুতে তাকে খেলার ছাড়পত্র দেয়নি বিসিবির মেডিকেল বিভাগ। ফলে দশম বিপিএলে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলা হয়নি এ পেস অলরাউন্ডার। 

ফরচুন বরিশালের সঙ্গে অনুশীলন এবং পুনর্বাসন সম্পন্ন করে খেলায় ফেরার মতো পরিস্থিতি তৈরি করেছেন সাইফউদ্দিন। বুধবার ঢাকায় ফিটনেস পরীক্ষা দিয়ে পাস করেছেন বলে জানায় বিসিবির মেডিকেল বিভাগ। 

Advertisement

বিসিবি থেকে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে সাইফউদ্দিনের খেলার ছাড়পত্র ইস্যুতে। বিপিএলের ঢাকার ফিরতি পর্ব থেকে খেলতে পারেন তিনি।  

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!