ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির ইন্টার মায়ামির জালে রোনালদোবিহীন আল নাসরের ৬ গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০১, ২ ফেব্রুয়ারি ২০২৪
মেসির ইন্টার মায়ামির জালে রোনালদোবিহীন আল নাসরের ৬ গোল
ছবি: সংগৃহীত

তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো চোটের কারণে না খেললেও তার দল আল নাসরের কাচে বিশাল ব্যবধানে হেরেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট রিয়াদ সিজন কাপের ম্যাচে বৃহস্পতিবার রাতে মেজর সকার লিগের দল মায়ামিকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আল নাসর।

যদিও আজ মুখোমুখি হয়েছিল দুই তারকা ফুটবলারের দল, কিন্তু রোনালদের চোটের কারণে বিশ্ব দুই তারকার মুখোমুখি লড়াইকে আরেকবার মিস করলো। যদিও ক্রিস্টিয়ানো রোনালদোর না খেলা নিশ্চিত ছিল আগে থেকেই, ফলে আগেই অনেকাংশে আবেদন হারিয়েছে ম্যাচটি। তবে দর্শক মুখিয়ে ছিলেন মেসির খেলা দেখার। কিন্তু মেসিকে নামানো হলো ম্যাচের শেষ দিকে। খুব অল্প সময়ে কিছু করে দেখাতে পারলেন না বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা।

খেলায় আল নাসরের হয়ে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দেরসন তালিসকা। ম্যাচে না খেললেও প্রথমার্ধে স্ট্যান্ডে ছিলেন রোনালদো। এই সময়ে দলের প্রতিটি গোলের পর হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। 

Advertisement

মেসিকে বেঞ্চে রেখে খেলতে নামা মায়ামির জালে প্রথম ১২ মিনিটের মধ্যেই তিনবার বল পাঠায় আল নাসর। ম্যাচের মাত্র ৩ মিনিটে ‘সিআর সেভেন’র পর্তুগিজ সতীর্থ ওতাবিওর গোলে এগিয়ে যায় আল নাসর। দ্বাদশ মিনিটে নিজেদের অর্ধে ফ্রি-কিক পায় দলটি। সেই ফ্রি-কিকের ১২ মিনিটের মধ্যে লিডকে ৩-০ করে রিয়াদের ক্লাবটি। ১০ মিনিটে তালিসকা এবং ১২ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন লাপোর্তা।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৫১ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তালিসকা। ৬৮ মিনিটে সৌদি আরবের ফরোয়ার্ড মোহাম্মদ মারানও গোল করলে ব্যবধান হয়ে যায় ৫-০। ৭৩তম মিনিটে তালিসকা হ্যাটট্রিক পূর্ণ করে দলকে বড় জয়ের পথে এগিয়ে নেন।

এরপর ম্যাচের ৮৩ মিনিটে লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে মেসি নামলেও আধডজন গোল হজম করে ম্যাচ থেকে অনেক দূরে ছিটকে গেছে মেসি-সুয়ারেজদের মায়ামি। সৌদি আরব সফরে দুই ম্যাচের দুটিই হারল যুক্তরাষ্ট্রের দলটি। গত সোমবার সৌদি আরবের আরেক দল আল হিলালের বিপক্ষে ৪-৩ গোলে হারে মায়ামি। 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!