ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

মিথুনের ফিফটিতে লড়াকু পুঁজি পেল সিলেট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২৪
মিথুনের ফিফটিতে লড়াকু পুঁজি পেল সিলেট
ফাইল ছবি

দশম বিপিএলে প্রথম জয়ের খোঁজে দুর্দান্ত ঢাকার মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স। যেখানে আগে ব্যাট করতে নেমে শুরুরু ধাক্কা সামলে মোহাম্মদ মিথুনের ফিফটিতে লড়াকু পুঁজি পেয়েছে সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। এতে দুর্দান্ত ঢাকার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৩ রান।

শুক্রবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। এতে আগে ব্যাট করে সিলেট। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাজমুল হোসেন শান্ত ও শামসুর রহমান। তবে জুটি গড়ার আগেই শামসুরকে সাজঘরের পথ দেখান শরিফুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারেই শামসুরকে (০) বোল্ড করেন তিনি।

Advertisement

পরে উইকেটে আসেন সামিত প্যাটেল। উইকেটে এসেই দ্রুত গতিতে রান তোলেন তিনি। কিন্তু তাকে সঙ্গ দেওয়া শান্ত ব্যাট হাতে স্ট্রাগল করছিলেন। ফলে উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি। শরিফুলের বলে বোল্ড হন এ বাঁহাতি ব্যাটার।

পরের বলেই জাকির হাসানের উইকেট ঝুলিতে পুরেন শরিফুল। চারে ব্যাট করতে আসা জাকিরকেও শূন্য রানে সাজঘরে ফেরান তিনি।

ইনিংসের শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। কিন্তু সামিত প্যাটেলকে সঙ্গে নিয়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন সিলেট অধিনায়ক মোহাম্মদ মিথুন। এ জুটির ব্যাট থেকে আসে ৫৭ রান। দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি অর্ধ শতক তুলে নেন মিথুন।

ম্যাচের ১২তম ওভারে আরাফাত সানির ঘূর্ণিতে কাটা পড়েন থিতু হওয়া প্যাটেল (৩২)। এরপর উইকেটে এলেও ব্যাট হাতে ব্যর্থ হন রায়ান বার্ল (১) ও বেনি হাওয়েল (১১)। 

ব্যর্থতার ভিড়ে অবশ্য তিন ছক্কা হাঁকিয়ে সিলেটের রানের চাকা সচল রাখেন আরিফুল হক। ৯ বলে ২১ রান করেন তিনি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে ৫৯ রানে প্যাভিলিয়নের পথ ধরেন মিথুন। তার উইকেট শিকার করেন তাসকিন। এতে সিলেটের ইনিংস থামে ১৪২ রান।

ঢাকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!