সেমিফাইনালের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
যুব বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচটিতে জিততেই আসরের চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে পাকিস্তান। বাংলাদেশ জিতলেও সেরা চারে পৌঁছাবে। তবে এর জন্য নানা সমীকরণ মিলাতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে সুপার সিক্সের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। আর খেলা দেখাবে স্টার স্পোর্টস-১। এছাড়াও আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটেও লাইভ দেখা যাবে খেলাটি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাহফুজুর রহমান রাব্বি। এতে আগে ব্যাটিং করবে পাকিস্তান।
.png)
এবারের যুব বিশ্বকাপে এরই মধ্যে আসরের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তিনটি দল। দলগুলো হলো- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত। শেষ দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার পথে আছে বাংলাদেশ ও পাকিস্তান।
বাংলাদেশ একাদশ: আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মো. রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রোহানাত দৌল্লাহ বর্ষণ, মো. ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।
পাকিস্তান একাদশ: শামিল হোসেন, শাহজাইব খান, আজান আওয়াস, সাদ বেগ (অধিনায়ক), আহমেদ হাসান, হারুণ আরশাদ, আরাফাত মিনহাজ, উবাইদ শাহ, মোহাম্মদ জিশান, আলি আসফান্দ ও আলী রেজা।