এ প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৬ ওভারে বিনা উইকেটে ৫০ রান।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। এতে আগে ব্যাটিং করছে রংপুর।
.png)
রংপুরের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন বাবর আজম ও রনি তালুকদার। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছে তারা দুজন।
এখন বাবর ২৪ ও রনি ২২ রানে ব্যাটিং করছেন।
ঢাকা একাদশ: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, মোহাম্মদ নাঈম, ইরফান শুক্কুর, সাব্বির হোসেন, গুলবাদিন নাঈব, চতুরঙ্গ ডি সিলভা, আলেক্স রস ও সাইম আইয়ুব।
রংপুর একাদশ: নুরুল হাসান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, শেখ মাহেদী হাসান, শামীম হোসেন, ফজলে মাহমুদ, হাসান মাহমুদ, বাবর আজম, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই ও সালমান ইরশাদ।