ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১০, ৮ ফেব্রুয়ারি ২০২৪
পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
ফাইল ছবি

ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা। যেখানে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড নেয় ভারত। ম্যাচের ৮ মিনিটে রক্ষণ দুর্বলতা ও গোলরক্ষকের ভুলে বাংলাদেশ পিছিয়ে পড়ে। 

ভারতীয় মিডফিল্ডার নিতু লিন্ডার থ্রুতে বাংলাদেশের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বল পান শিবানি দেবী। বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী বক্সের সামনে এসে বলের নাগাল পাননি। বুদ্ধিদীপ্তভাবে প্লেসিংয়ে বল জালে পাঠান শিবানি। 

Advertisement

এর ৮ মিনিট পরেই ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল ভারতের। বক্সের মধ্যে গোলদাতা শিবানি দেবী ভালো পজিশনে বল পান। তার নেয়া ডান পায়ের শট পোস্টের সামান্য উপর দিয়ে যায়৷ তাতে এ যাত্রায় রক্ষা পায় বাংলাদেশের মেয়েরা।

পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছে বাংলাদেশ। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিক দল। 

ম্যাচের ৩৫তম মিনিটে স্বপ্না রাণীর দুই জনকে কাটিয়ে শট নিলেও বাইরে দিয়ে যায় ৷ প্রথমার্ধে বাংলাদেশ তেমন উল্লেখযোগ্য কোনো আক্রমণ করতে পারেনি। পক্ষান্তরে ভারত প্রথমার্ধে বল পজিশন, আক্রমণ ও ম্যাচ নিয়ন্ত্রণে যথেষ্ট এগিয়ে ছিল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!