[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪
টস জিতে ব্যাটিংয়ে ঢাকা
ফাইল ছবি
দশম বিপিএলে বাঁচা-মরার ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। আসরে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটিতে জিততেই হবে ঢাকার। অন্যদিকে, পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান পোক্ত করতে জিততে মরিয়া কুমিল্লাও।
এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা দলপতি তাসকিন আহমেদ।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে ঢাকা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। খেলা দেখাবে টি-স্পোর্টস।
.png)
বাঁচা-মরার ম্যাচটিতে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ঢাকা। অন্যদিকে পাকিস্তানি ক্রিকেটারদের বিদায়ে পরিবর্তন এসেছে কুমিল্লার ডেরাতেও।
ঢাকা একাদশ: তাসকিন আহমেদ (অধিনায়ক), সাইফ হাসান, আরাফাত সানি, মোহাম্মদ নাঈম, তাহজিবুল ইসলাম, মেহরব হাসান, চাতুরাঙ্গা ডি সিলভা, মোহাম্মদ ইরফান, আলেক্স রস ও আন্দ্রে ম্যাককার্থি।
কুমিল্লা একাদশ: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, আলিস ইসলাম, মুস্তাফিজুর রহমান, রাইমন রেইফার, উইল জ্যাকস, ব্রুকর ডেভিড ও ম্যাথিউ ফর্ড।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!