[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪
রংপুরের ডেরায় যোগ দিলেন দুই প্রোটিয়া তারকা
ছবি কোলাজ- ডেইলি বাংলাদেশ
হার দিয়ে শুরু করেও দশম বিপিএলে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। চলমান আসরে তারকায় ঠাসা দল বানিয়েছে তারা। তবে আফগানিস্তান ও পাকিস্তানিরা চলে যাওয়ায় তারকা ক্রিকেটারের সংকটে পড়ে দলটি। কিন্তু এবার দলকে চাঙা করতে দুই প্রোটিয়া তারকাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
চলমান বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচের ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। দলকে অপ্রতিদ্বন্দ্বী করতে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও রেজা হেনড্রিকসকে দলে ভিড়িয়েছে তারা।
বিপিএল খেলতে এরই মধ্যে বাংলাদেশে পা রেখেছে ইমরান ও রেজা। শনিবার রংপুর শিবিরে যোগ দিয়েছেন তারা। এদিন নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
.png)
এর আগে রংপুরের হয়ে খেলতে এসেছিলেন মোহাম্মদ নবি, ব্র্যান্ডন কিংও। তবে জাতীয় দলের দায়িত্ব পালন করতে বিপিএল ছেড়েছেন তারা। রংপুরের হয়ে অবশ্য রাসি ফন ডার ডুসেনেরও আসার কথা ছিল। তবে ইনজুরির কারণে এবারের আসরে আর তার খেলা হচ্ছে না।
শনিবার দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নামছে রংপুর। যেখানে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!