মিউনিখের রাজত্বে ভাগ বসাতে যাচ্ছে লেভারকুসেন- এটা আগেই বোঝা যাচ্ছিল। শনিবার রাতে বিষয়টা আরো নিশ্চিত হলো।
বে অ্যারোনায় বায়ার্নের শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় পুরোপুরি শেষ করে দিলো বায়ার লেভারকুসেন। ঘরের মাঠে জার্মান জায়ান্ট মিউনিখকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে তারা। লেভারকুসেনের হয়ে গোল করেন ইয়োসিপ স্টানিসিক, আলেজান্দ্রো গ্রিমালদো এবং জেরেমি ফ্রিমপং।
.png)
এই জয়ে বায়ার্ন মিউনিখের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান তৈরি করলো লেভারকুসেন। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৫৫। সমান সংখ্যক ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৫০।
যদিও ক্লাব ইতিহাসে লেভারকুসেন কখনো জার্মান বুন্দেসলিগা শিরোপা জিততে পারেনি। এবারই প্রথম সে সম্ভাবনা তৈরি হয়েছে তাদের। বায়ার্নকে হারিয়ে টানা ৩১টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো তারা।
ম্যাচ শেষে লেভারকুসেনের কোচ জাভি আলোনসো বলেন, ‘আজ (শনিবার) ছিল আমাদের খুবই সুশৃঙ্খল খেলা। এই জয় ছিল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই।’