এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৬ ওভারে বিনা উইকেটে ৬২ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক শুভাগত হোম। এতে আগে ব্যাট করছে কুমিল্লা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও উইল জ্যাকস।
.png)
ইনিংসের প্রথম ওভারটি রয়েসয়ে খেলেন তারা দুজন। এরপরেই স্বাগতিক বোলারদের ওপর চড়াও হন তারা। এখন লিটন ৩৯ ও ২০ রানে ব্যাটিং করছেন জ্যাকস।
কুমিল্লা একাদশ: লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন, তাওহীদ হৃদয়, মঈম আলী, উইল জ্যাকস, ব্রুক গেস্ট, জাকের আলী, ম্যাথিউ ফোর্ড, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।
চট্টগ্রাম একাদশ: জস ব্রাউন, তানজিদ হাসান, সৈকত আলী, টম ব্রুস, শাহাদত হোসেন, কার্টিস ক্যাম্ফার, শুভাগত হোম (অধিনায়ক), শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, বিলাল খান ও আল-আমিন হোসেন।