ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চেলসির স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চেলসির স্বস্তির জয়
ফাইল ছবি

কনর গালাঘারের জোড়া গোলে প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে চেলসি। এই জয়ে আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে ফিরে আসার আত্মবিশ্বাস টিকিয়ে রেখেছে ব্লুজরা।

ইনজুরিতে আক্রান্ত ঈগলসরা প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল সেলহার্স্ট পার্কে জেফারসন লারমার দুরপাল্লার গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল।

কিন্তু শেষ ১৯ ম্যাচে মাত্র তিনটিতে জয়ী প্যালেস শেষ পর্যন্ত এই লিড ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে গালাঘার সমতা ফেরানোর পর ইনজুরি টাইমের দুই মিনিটের মধ্যে আরো দুই গোল দিয়েছে চেলসি।

Advertisement

এর মধ্যে গালাঘারের দ্বিতীয় গোল রয়েছে। স্টপেজ টাইমে বাকি গোলটি করেছেন এনজো ফার্নান্দেজ। এই জয়ে চেলসি টেবিলের ১০ম স্থানে উঠে এসেছে। সপ্তম স্থান থেকে তারা দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে। 

অন্যদিকে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পরাজয় বরণ করা প্যালেস রেলিগেশন জোন থেকে মাত্র পাঁচ পয়েন্ট উপরে ওঠে টেবিলের ১৫তম স্থানে রয়েছে।

ম্যাচের ৩০ মিনিটে চেলসি বলের পজিশন হারালে পিছিয়ে পড়তে বাধ্য হয়। নোনি মাদুয়েকে ডি বক্সের ভিতর সহজ পজিশন হারালে লারমা কোনাকুনি শটে চেলসি গোলরক্ষক ডোয়ে পেট্রোভিচকে পরাস্ত করেন।

চেলসিকে টার্গেটে প্রথম শট নিতে প্রথমার্ধের স্টপেজ টাইম পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। কিন্ত সেই শট থেকে গালাঘার দলকে এগিয়ে দিতে পারেননি। 

দ্বিতীয়ার্ধের শুরুতে মালো গুস্তোর ক্রস থেকে গালাঘার চেলসিকে সমতায় ফেরান। ২০২১/২২ সালে ধারে প্যালেসে খেলতে গিয়ে নিজেকে প্রমান করেছিলেন গালাঘার। ৬১ মিনিটে থিয়াগো সিলভা উরুর ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়লে দু:শ্চিন্তায় পড়ে ব্লুজরা।

এ মাসের শেষে লিভারপুলের বিপক্ষে লিগ কাপের ফাইনালে সিলভার খেলা নিয়ে শঙ্কা দেখা দিল। কিন্তু শনিবার বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবার আগে এই তিন পয়েন্ট চেলসি নি:সন্দেহে আত্মবিশ্বাস দেবে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!