[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪
বিপিএলে মুশফিকের অনন্য রেকর্ড
মুশফিকুর রহিম
চলমান বিপিএলে বেশ কিছু ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন মুশফিকুর রহিম। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটের বিপক্ষে ৩২ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অভিজ্ঞ এ ক্রিকেটার। এই ইনিংস খেলার মধ্য দিয়ে গেইল, তামিমের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
আজ সিলেটের বিপক্ষে ৩২ বলে তিন চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫২ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এদিন তৃতীয় ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে সব মিলিয়ে তৃতীয় এবং দেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে বিপিএলে ১০০টি ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল।
মুশফিকের আগে এই নজির গড়েছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল। এবারের আসরে বরিশালের হয়েই খেলছেন তামিম। ১৪ ফেব্রুয়ারি দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলার পথে বিপিএলে ১০০ ওভার বাউন্ডারি পূর্ণ করেন এ ব্যাটার।
.png)
৫২ ম্যাচের ৫২ ইনিংসে বিপিএলে সর্বোচ্চ ১৪৩ ছক্কার মালিক গেইল। ৯৮ ম্যাচের ৯৭ ইনিংসে ১০৩ ছক্কায় এই তালিকার দ্বিতীয়স্থানে আছেন তামিম। ১১৫ ইনিংসে ১০০ ছক্কা নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন মুশফিক।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!