বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, প্রতিটি ম্যাচে যোগ হয়েছে রিজার্ভ ডে। ফলে ম্যাচের সূচিতেও আসছে পরিবর্তন।
আগের সূচিতে, ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। ২৭ তারিখ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। তবে এখন আর সে সূচি থাকছে না।
.png)
নতুন সূচিতে ২৬ ফেব্রুয়ারি হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। ২৭ ফেব্রুয়ারি থাকবে রিজার্ভ ডে। এরপর ২৮ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার; এখানেও থাকছে একদিনের রিজার্ভ ডে।
অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি হচ্ছে রিজার্ভ ডে। তবে ফাইনালের সূচি অপরিবর্তিত থাকছে। ১ মার্চ হবে দশম আসরের ফাইনাল।