প্রথমার্ধের ৪২ মিনিটে ম্যানসিটির দূর্গ ভাঙেন স্টার্লিং। দারুণ কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন তিনি। জ্যাকসন পাস পেয়ে সেই বল এগিয়ে দেন স্টার্লিংয়ের উদ্দেশে। আকাঞ্জিকে পাশ কাটিয়ে নেয়া এই ফরোয়ার্ডের শট পরাস্ত করে অ্যাডারসনকে। ম্যাচে এগিয়ে যায় চেলসি।
বিরতির পর ম্যানসিটির একের পর এক আক্রমণ প্রতিহত করতে থাকে চেলসি। অনেকগুলো ভালো সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন সিটিজেনরা। অবশেষে ম্যাচের ৮৩তম মিনিটে রদ্রির গোলে সমতা ফেরায় সিটি। সিলভার চিপ থেকে গোলে শট নেন ওয়াকার। সেটি ফিরিয়ে দিলেও বিপদ কাটেনি।
.png)
এবার বল জমে রদ্রির পায়ে। তার শট খুঁজে পায় জালের ঠিকানা। যোগ করা সময়ে এনকন্কুর বাইসাইকেল কিক অ্যাডারসন ঠেকিয়ে দেন। তাই ১-১ গোলের সমতা নিয়েই ক্ষান্ত থাকতে হয় ম্যানসিটিকে। এ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেমে গেল ম্যানসিটি। ৪২ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান দশে।