ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

ম্যাচে ফিরছে কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২১, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
ম্যাচে ফিরছে কুমিল্লা
ফাইল ছবি

দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এবারের আসরে চট্টগ্রাম পর্বের খেলাও প্রায় শেষের দিকে। যেখানে আজ দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটিতে ভালো শুরু করে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সিলেট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ১১.৩ ওভারে চার উইকেটে ৭৬ রান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কেনার লুইস ও জাকির হাসান। এ দুজনের ব্যাটে উড়ন্ত শুরু পায় দলটি।

Advertisement

ম্যাচের ষষ্ঠ ওভারে জাকির হাসানকে সাজঘরে ফেরান সুনীল নারিন। আউট হওয়ার আগে ১৮ করেন তিনি।

এরপর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ২৭ রানে জুটি গড়েন লুইস। মুশফিক হাসানের বলে জনসন চার্লসের তালুবন্দী হন লুইস। এতে ভেঙে যায় তাদের জুটি।

পরে ক্রিজে আসেন ইয়াসির রাব্বি। এরপরেই উইকেট বিলিয়ে দেন শান্ত (১২)। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন রাব্বিও (২)।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে সিলেট। এতে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েছে কুমিল্লা। তবে চাপ সামলে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন বেনি হাওয়েল ও মোহাম্মদ মিথুন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!