ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘এ কারণেই তো সে অন্যতম সেরা ফিনিশার’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৯, ২১ ফেব্রুয়ারি ২০২৪
‘এ কারণেই তো সে অন্যতম সেরা ফিনিশার’
ছবি- সংগৃহীত

বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। যেখানে রংপুরের দেওয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা পিছিয়ে পড়ে কুমিল্লা। তবে ম্যাচের শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে দলের জয় নিশ্চিত করেন আন্দ্রে রাসেল। 

মঙ্গলবার বিপিএলের ৪০তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষেও নিজের চেনা রূপ দেখিয়েছেন রাসেল। শেষ চার ওভারে কুমিল্লার জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩ রান। সেই ১৭তম ওভারে তিনি একাই সংগ্রহ করেন ২৫ রান। যে কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও প্রশংসায় ভাসালেন এই ক্যারিবীয়ানকে। 

কুমিল্লার হেড কোচের ভাষ্য, রাসেলই টি-২০ ক্রিকেটের সেরা ফিনিশার। 

Advertisement

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাসেলকে নিয়ে সালাউদ্দিন বলেন, ‘স্বাভাবিক সবাই তো আশা করে সে (রাসেল) এই ধরনের খেলা খেলবে। এই কারণেই তো সে অন্যতম সেরা ফিনিশার।’

দশম বিপিএলের শেষ পর্বে এসে যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা। যে কারণে সালাউদ্দিন মানছেন এতে করে টুর্নামেন্টের হাইপ বেড়ে যাচ্ছে। এছাড়া উইকেটও ভালো বলে মন্তব্য করেন কুমিল্লার এই কোচ। কিন্তু বোলারদের জন্য কষ্ট সেটাও মানছেন দেশসেরা এ কোচ।

তিনি বলেন, ‘আসলে অনেক খেলোয়াড় আসছে এখানে। এতদিন তো অনেকগুলা টুর্নামেন্ট চলছিল। প্লেয়ার হয়তো ঐভাবে আসছিল না। এখন আসায় দলগুলো প্লেয়ার পাচ্ছে। যখন বড় বড় প্লেয়ার আসে অটোমেটিক টুর্নামেন্টের হাইপ তৈরি হয়ে যায়। এই কারণেই হয়ত অনেক ভালো ম্যাচ হয়েছে। উইকেটও অনেক ভালো ছিল। স্বাভাবিক রান পেলে তো সবাই খুশি হয়। বোলারদের জন্য একটু কষ্ট আরকি (হাসি)।’

এদিকে রংপুরের বিপক্ষে জয়ের পর গতকাল নিজেদের প্রথম কোয়ালিফায়ারে অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যদিও এখন পর্যন্ত তাদের আরো একটি ম্যাচ বাকি। ম্যাচটি জিতলেই শীর্ষে থাকা রংপুরের কাঁধে নিঃশ্বাস ফেলবে লিটন দাসের দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!