ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বার্সাকে জিততে দিল না ওসিমেন, মেসির রেকর্ড ভাঙলেন লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৩, ২২ ফেব্রুয়ারি ২০২৪
বার্সাকে জিততে দিল না ওসিমেন, মেসির রেকর্ড ভাঙলেন লেভানদোভস্কি
ছবি- সংগৃহীত

ফুটবলের মাঠে সময়টা মোটেও ভালো যাচ্ছে না স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। তবুও নাম-যশ ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটির ফুটবলাররা। সেই ধারাবাহিকতায় কখনো হারের তেতো স্বাদ, কখনো জয়ের উচ্ছ্বাস আবার কখনো বা ড্রতেই স্বস্তি খুঁজছে তারা।

এদিকে শেষ ষোলোর ড্রয়ের পর থেকেই আগ্রহ নাপোলির ম্যাচ নিয়ে। হাজার হলেও ম্যারাডোনা ডার্বি বলে কথা। নাপোলিতে ইতিহাস গড়ার আগে বার্সেলোনা দিয়ে তো ইউরোপের আবির্ভাব দিয়েগো ম্যারাডোনার। তার নামের স্টেডিয়ামেই কাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও নাপোলি।

এই ম্যাচ দিয়েই মেসি পরবর্তী যুগে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খেলার স্বাদ পেল বার্সেলোনা। সে ম্যাচে মেসিরই একটা রেকর্ড ভেঙেছেন রবার্ট লেভানদোভস্কি। তবু জয় পায়নি বার্সা। নাপোলির ওসিমেনের দেওয়া জবাবে ১-১ গোলে শেষ হয়েছে প্রথম লেগ।

Advertisement

ম্যাচের শুরুতে ভালোই ছিল বার্সেলোনা। চতুর্থ মিনিটে প্রথম শটটি নেন চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে কম বয়সে নকআউটে খেলার রেকর্ড গড়া লামিন ইয়ামাল। অপরদিকে ঘরের মাঠে খেলেও ৪৫তম মিনিটে একটি শট নিতে পারেনি নেপলসের দলটি। 

বার্সেলোনা এগিয়ে যায় ৬০তম মিনিটে। মৌসুমের শুরুতে ফর্ম হারিয়ে ফেলা লেভানদোভস্কি গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে ফিরে পেয়েছেন। পেদ্রির কাছ থেকে বলে পেয়ে এক ডিফেন্ডারকে ভুল পথে পাঠিয়ে নিচু শটে জালে জড়ান লেভানদোভস্কি। তাতে মেসির বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ নকআউটে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড (৩৩ বছর ২৫৯ দিন) ভেঙেছেন লেভানদোভস্কি। 

গোলের পরেই ছন্দ হারিয়ে ফেলে বার্সেলোনা। ফল, ৭৫তম মিনিটে ভিক্টর ওসিমেনের গোল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় শেষ ষোলোর প্রথম লেগে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুদলকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!