[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪
টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠালো বরিশাল
ছবি- সংগৃহীত
দশম বিপিএলে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নামবে ফরচুন বরিশাল। আগেই প্লে-অফ নিশ্চিত হওয়ায় কুমিল্লার জন্য ম্যাচটি স্রেফ আনুষ্ঠানিকতার। আর শেষ চারে জায়গা নিশ্চিত করতে ম্যাচটি জিততেই হবে তামিম ইকবালদের।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ৪১তম ম্যাচে বরিশালের মুখোমুখি হবে কুমিল্লা। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। খেলা দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল দলপতি তামিম ইকবাল। এতে আগে ব্যাট করবে লিটনের কুমিল্লা।
.png)
কুমিল্লা একাদশ: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম, মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জাকের আলী, ম্যাথিউ ফোর্ড, তানভীর ইসলাম, মুশফিক হাসান ও মোহাম্মদ এনামুল।
বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, কাইল মেয়ার্স, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, ওবেদ ম্যাককয়, তাইজুল ইসলাম ও আকিফ জাভেদ।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!