ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

সন্ধ্যায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি সাকিব-তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
সন্ধ্যায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি সাকিব-তামিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ফাইনালে ওঠার লক্ষ্যে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আজ মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অলিখিত সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকেট পায় বরিশাল। জেমস নিশামের বিধ্বংসী ইনিংস সত্বেও প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে রংপুর।

Advertisement

বরিশাল ও রংপুরের লড়াইয়ে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। কারণ রংপুরের জার্সিতে সাকিব আল হাসান এবং বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। লিগ পর্বের পর আবারও দেখা হয়ে যাচ্ছে দেশের দুই সেরা ক্রিকেটারের।

বাংলাদেশের দুই বড় তারকার সর্ম্পকের ফাটল ২২ গজে দু’জনের লড়াইকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে। পাশাপাশি দুই তারকার ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। 

প্রথম লেগের ম্যাচে তামিমের বরিশালের কাছে ৫ উইকেটে হারের লজ্জা পায় সাকিবের রংপুর। দ্বিতীয় লেগে শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে ১ উইকেটে হারায় রংপুর। 

দ্বিতীয় লেগে সাকিবের আউটের পর তারই উদযাপনকে অনুকরণ করতে দেখা গেছে তামিমকে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে বিতর্কের জন্ম দেয়। 

দুই তারকার মধ্যে সম্পর্কের তিক্ততা থাকলেও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি তাদের কাছে বেশি গুরুত্ব পাবে। ঐ ম্যাচের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লার ভিক্টোরিয়ান্সের। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!