ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

তিন উইকেট হারিয়ে ধীর গতির শুরু রংপুরের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০১, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
তিন উইকেট হারিয়ে ধীর গতির শুরু রংপুরের
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

দশম বিপিএলের অঘোষিত ‘ফাইনালে’ ফরচুন বরিশালের বিপক্ষে লড়ছে রংপুর রাইডার্স। আসরের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করছে রংপুর। যেখানে প্রথম পাওয়ারপ্লেতেই তিন টপ অর্ডারকে হারিয়েছে নুরুল হাসানের দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ৬ ওভারে তিন উইকেটে ২৬ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। এতে আগে ব্যাট করছে রংপুর। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন শেখ মাহেদী ও রনি তালুকদার।

Advertisement

তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই জুটিতে আঘাত হানেন সাউফউদ্দিন। ইনিংসের দ্বিতীয় ওভারের শুরুতেই মাহেদীকে উইকেটের পেছনে মুশফিকের তালুবন্দী করেন তিনি। আউট হওয়ার ২ করেন তিনি।

পরে উইকেটে আসেন সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন তিনিও। সাইফউদ্দিনের বলে মুশফিকের তালুবন্দী হন এ ব্যাটার।

নিজের ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন রনি তালুকাদরও। ১২ বল খেলে ৮ রানেই বিদায় নেন তিনি।

শুরুতে তিন উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়েছে রংপুর। কিন্তু সেই চাপ সামলে দলকে এগিয়ে নিচ্ছে জেমি নিশাম ও নিকোলাস পুরাণ জুটি।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), কাইল মেয়ার্স, সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জেমস ফুলার, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেদ ম্যাককয় ও তাইজুল ইসলাম।

রংপুর একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, শেখ মাহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ, আবু হায়দার, নিকোলাস পুরাণ, মোহাম্মদ নবি, জেমি নিশাম, ফজল হক ফারুকি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!