ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

অঘোষিত ‘ফাইনালে’ রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো বরিশাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০১, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
অঘোষিত ‘ফাইনালে’ রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো বরিশাল
ফাইল ছবি

দশম বিপিএলের অঘোষিত ‘ফাইনালে’ ফরচুন বরিশালের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। জিতলেই শিরোপা নির্ধারনী মঞ্চে পৌঁছাবে যেকোনা একদল। এমন সমীকরণের ম্যাচে কেউই যে ছেড়ে কথা বলবে না, সেটি অনুমেয়ই।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশালের বিপক্ষে নামবে রংপুর। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। খেলা দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। এতে আগে ব্যাট করবে রংপুর।

Advertisement

এবারের আসরের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট পায় বরিশাল। নিউজিল্যান্ডের জেমস নিশামের বিধ্বংসী ইনিংস সত্ত্বেও প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে রংপুর।

প্রথম লেগের ম্যাচে তামিমের বরিশালের কাছে ৫ উইকেটে হারের লজ্জা পায় সাকিবের রংপুর। দ্বিতীয় লেগে শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে ১ উইকেটে হারায় রংপুর। আজকের ম্যাচে যে দল জয়ী হবে তারাই ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে লড়বে কুমিল্লার বিপক্ষে।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), কাইল মেয়ার্স, সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জেমস ফুলার, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেদ ম্যাককয় ও তাইজুল ইসলাম।

রংপুর একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, শেখ মাহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ, আবু হায়দার, নিকোলাস পুরাণ, মোহাম্মদ নবি, জেমি নিশাম, ফজল হক ফারুকি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!