ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

বিপিএল ফাইনালের ফটোসেশনে অনুপস্থিত দুই দলের অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৯, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
বিপিএল ফাইনালের ফটোসেশনে অনুপস্থিত দুই দলের অধিনায়ক
ছবি: সংগৃহীত

দেখতে দেখতে বেজে উঠেছে বিপিএলের দশম আসর শেষের ঘণ্টা। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। এর আগে প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আগামীকাল শুক্রবার (১ মার্চ) মাঠে গড়াবে বিপিএলের দশম আসরের ফাইনাল। যেখানে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। ফাইনালের আগে আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিপিএলের ট্রফি নিয়ে ফাইনালিস্ট দুই দলের ফটোসেশন অনুষ্ঠিত হয়।

ফাইনালের ফটোসেশনের জন্য ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিলকে বেছে নেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে এই ফটোসেশন অনুষ্ঠিত হয়। তবে দুই দলেরই অধিনায়কই ফটোসেশনে আসেননি। তাদের প্রতিনিধি হিসেবে বরিশালের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও কুমিল্লার জাকের আলী ফটোসেশনে অংশ নেন।

Advertisement

এর আগে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে টস হেরে ব্যাট করতে নেমে ৭৭ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে রংপুর। সেখান থেকে অবিশ্বাস্য এক ইনিংসে রংপুরকে লড়ার পুঁজি এনে দেন শামীম হোসেন পাটোয়ারি। মাত্র ২৪ বলে ৫টি করে চার ও ছয়ে ৫৯ রান করে অপরাজিত থাকেন তিনি।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বরিশাল মুশফিকুর রহিমের ২৮ বলে ৪৭ রানের ইনিংসে ভর করে ৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয়। আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুরের হোম অব ক্রিকেটে ফাইনাল খেলা মাঠে গড়াবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!