ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

ফটোসেশনে ছিলেন না লিটন, যা বলছে কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
ফটোসেশনে ছিলেন না লিটন, যা বলছে কুমিল্লা
ছবি- সংগৃহীত

ফাইনালের আগের দিন ঢাকার আহসান মঞ্জিলে বেশ ঘটা করে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের দুই ফাইনালিস্টের ট্রফি নিয়ে ফটোসেশন। যেখানে হাজির হওয়ার কথা ছিল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কদের। কিন্তু দুদলের কোনো অধিনায়কই সেখানে উপস্থিত ছিলেন না। তাদের বদলে দুই দলের দুই প্রতিনিধি মেহেদী মিরাজ ও জাকের আলি আনুষ্ঠানিকতা সারেন।

বৃহস্পতিবার ফটোসেশনে না থাকার ব্যাখ্যা দিয়ে দুঃখপ্রকাশ করেছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে নানা বিষয় তুলে এনেছেন তিনি। 

এদিকে লিটন দাস কিছু না জানালেও তার অনুপস্থিতি নিয়ে কথা বলেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তার মতে, এই পথ ভ্রমণ করে যাওয়া-আসার পর ফাইনালে সেটার প্রভাব পড়তে পারতো।

Advertisement

ফটোসেশনে লিটনের না থাকা নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘অবিচার হয়েছে কি না আমি জানি না। কালকে আমার ফাইনাল খেলা। এখন আমার অধিনায়ককে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাবেন আড়াই ঘণ্টা জার্নি করে, আবার সে আড়াই ঘণ্টা-তিন ঘণ্টা জার্নি করে এখানে আসবে। তার তো ট্রফি দেখার চেয়ে ট্রফিটা নেওয়ার জন্য প্রস্তুতিটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক না?’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!