ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনন্য মাইলফলকে তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪১, ১ মার্চ ২০২৪
অনন্য মাইলফলকে তামিম
তামিম ইকবাল

দশম বিপিএলের সর্বোচ্চ রান তোলা ব্যাটারদের তালিকায় সবার ওপরে তামিম ইকবাল। দেশের সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০৪ ম্যাচ খেলে ৩৪২২ রান করেছেন। চলতি আসরেও সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমা নিজের করে নিয়েছেন তামিম। 

এবারের আসরে ফরচুন বরিশালের জার্সিতে ১৫ ম্যাচ খেলে ৪৯২ রান করেছেন তামিম। যা চলতি আসরে রান সংগ্রাহকদের মধ্যে শীর্ষে। এছাড়া তার ব্যক্তিগত রান সংগ্রহের দিক দিয়ে আট বছরের পুরোনা রান টপকে নতুন রেকর্ড গড়েন। বিপিএলে এক মৌসুমে তামিমের ৪৯২ রানই সর্বোচ্চ। 

বিপিএলের শুরু থেকে ঘরোয়া এ টি-২০ টুর্নামেন্টে খেলে যাচ্ছেন তামিম। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্টের দশ আসরে আটটি আলাদা দলের হয়ে খেলেছেন। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এ ক্রিকেট আসরে দুই সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে গেছেন।

Advertisement

বিপিএলের ফাইনালেও রয়েছে তামিমের সেঞ্চুরি। ২০১৯ সালে বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে তার হাঁকানো ১৪১ রানের দাপুটে ইনিংস দেশের ক্রিকেটারদের মধ্যে রেকর্ড।

বিপিএলের ২০১৬ আসরে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে তামিমের ব্যাট থেকে এসেছিল ৪৭৬ রান। ২০১৯ সালে চ্যাম্পিয়ন কুমিল্লার হয়ে পুরো টুর্নামেন্টে দ্যুতি ছড়িয়ে করেন ৪৬৭ রান। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!