ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
নতুন অধিনায়ক শান্তর চাওয়া

‘টেস্টে জয় আর ওয়ানডেতে ট্রফি’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৪, ৩ মার্চ ২০২৪
‘টেস্টে জয় আর ওয়ানডেতে ট্রফি’
নাজমুল হোসেন শান্ত

সাকিব আল হাসানের জায়গায় তিন ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলংকার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে তার পথচলা। পূর্ণ দায়িত্ব পেয়ে মাঠে নামার আগে শান্ত নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। অধিনায়ক হিসেবে টেস্টে জয় আর ওয়ানডেতে ট্রফি জিততে চান তিনি।

সোমবার (৪ মার্চ) থেকে সিলেটে শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এ সিরিজের আগে রোববার সংবাদ সম্মেলনে কথা বলেছেন শান্ত। সেখানেই নিজের ভিশনের কথা জানালেন বাংলাদেশের নতুন অধিনায়ক।

শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয় না যে, টেস্টে খুব বেশি ইম্প্রুভ করেছি। বাট আগে যে অবস্থায় ছিলাম, তার থেকে ভালো খেলা শুরু হয়েছে। বাট এখন যে জিনিসটা আমি ব্যক্তিগতভাবে চাই, হোমে যে ম্যাচগুলো হবে, ওই ম্যাচগুলোয়, ম্যাক্সিমাম ম্যাচ যেন আমরা জিততে পারি।’

এরপর তিনি বলেন, ‘টেস্ট খেলার যে গুরুত্বটা, এটা যেন সবার মাঝে ভালোভাবে বিল্ডআপ হয়। আমি যখন দেশের বাইরে যাব, দেশের বাইরের টিমগুলোর সাথে যেন আমরা কম্পিট করতে পারি। এটা একটা দিক।’

ওয়ানডেতে অনেক আগে থেকেই বাংলাদেশকে ভালো দল বলা হয়। শান্তও স্বীকার করলেন এই কথা। যদিও এই ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজের ট্রফি ছাড়া আর কোনো বড় অর্জন নেই টাইগারদের। সেই অচলায়তন ভাঙতে চান শান্ত।

বাংলাদেশ ক্যাপ্টেন বলেন, ‘ওয়ানডেতে আমরা মাশা আল্লাহ ভালো করতেছি। বাট আমার কাছে মনে হয়, এজ অ্যা টিম হিসেবে আমরা বড় কোনো টুর্নামেন্ট (ট্রফি) পাই নাই। তো ওই প্ল্যানটা নিয়েই আগাব, যে কীভাবে আমরা বড় টুর্নামেন্টে ভালো খেলতে পারি, বা দেশের হয়ে একটা ট্রফি নিয়ে আসতে পারি।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!