ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

রিয়াদ-জাকেরকে নিয়ে যা বললেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৫৭, ৪ মার্চ ২০২৪
রিয়াদ-জাকেরকে নিয়ে যা বললেন শান্ত
নাজমুল হোসেন শান্ত

ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে শ্রীলংকার কাছে হেরেছে বাংলাদেশ। হাইস্কোরিং ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করে ‘হার’ মেনেছে স্বাগতিকরা। তবে দল হারলেও ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন টাইগার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী।

সোমবার (৪ মার্চ) সিলেটে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুই দল। যেখানে স্বাগতিক বাংলাদেশকে ৩ রানে হারিয়ে ১-০তে এগিয়ে গেছে সফরকারী লঙ্কানরা। 

শ্রীলংকার দেওয়া ২০৭ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে ২০৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন অভিষিক্ত জাকের আলি অনিক। ব্যাট হাতে বুড়ো হাড়ের জোর দেখিয়েছেন দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদও। ৩১ বলে অর্ধ-শতক হাঁকিয়ে ৫৪ রান করে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। 

Advertisement

ম্যাচ হারলেও যে কারণে অধিনায়ক শান্তর প্রশংসার ভাসছেন তিনি। এছাড়া তরুণ ব্যাটসম্যান জাকেরেরও প্রশংসা করতে ভোলেননি। ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, ‘এটা খুব ভালো একটা ম্যাচ ছিল। খেলোয়াড়রা নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। দলে এসেই নিজের সামর্থ্য দেখিয়েছে জাকের। আমরা শুরুতে বোলিংয়ে ভালো করলেও পরবর্তীতে আমাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। তবে জাকেরের সঙ্গে রিয়াদের ইনিংসটিও ছিল বিস্ময়কর। আশা করি পরের ম্যাচেও তারা অবদান রাখবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!