বর্তমানে সৌদিতে খেললেও অন্তত এক মৌসুম মেসির সঙ্গে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তার এমন ইচ্ছা প্রকাশে অনেকেই স্বপ্ন দেখছেন ইন্টার মায়ামিতে হয়তো একই সঙ্গে দেখা যেতে পারে মেসি-নেইমারকে। যদিও সেক্ষেত্রে মিলতে হবে নানা শর্ত।
বিশ্বকাপজয়ী লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করে নেইমার বলেন, ‘আশা করি আবার মেসির সঙ্গে খেলবো। সে খুবই ভালো মনের মানুষ। ফুটবলের সবাই তাকে চিনে। আমি মনে করি মায়ামিতে সে ভালো আছে। সে খুশি থাকলে আমিও খুশি।’
.png)
অন্তত এক মৌসুম মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার ইচ্ছে প্রকাশ করে নেইমার বলেন, ‘আসলে আমি ঠিক জানি না আবার ব্রাজিলের ক্লাবে খেলবো কিনা। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে পছন্দ করবো। অন্তত একটি মৌসুমও যদি খেলতে পারি ভালো লাগবে।’