এ প্রতিবেদন খেলা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৬ ওভারে এক উইকেটে ৪৯ রান।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করছে শ্রীলংকা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আভিস্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা।
.png)
ম্যাচের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই ফার্নান্দোকে নিজের ক্যাচ বানিয়েছেন তাসকিন। পরে উইকেটে আসেন কামিন্দু মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন কুশল মেন্ডিস।
কমিন্দু মেন্ডিস ২৩ ও কুশল মেন্ডিস ২৫ ব্যাটিং করছেন।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।
শ্রীলংকা একাদশ: আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিনদু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, মহেশ থিকসানা, বিনুরা ফের্নান্দো, মাথিশা পাথিরানা ও দিলশান মদুশাঙ্কা।