ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ভারত-ইংল্যান্ড সিরিজ ২০২৪

‘স্টোকসের কারণেই ইংল্যান্ডের পতন ঘটেছে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ৮ মার্চ ২০২৪
‘স্টোকসের কারণেই ইংল্যান্ডের পতন ঘটেছে’
বেন স্টোকস। ছবি- ইএসপিএন ক্রিকইনফো

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। যেখানে সিরিজের প্রথম টেস্টেই দুর্দান্ত জয় পায় ইংলিশরা। এরপরেই ছন্দপতন হয় তাদের। একটানা তিন টেস্ট হরে সিরিজ হাতছাড়া করে বেন স্টোকসের দল। 

৩-১ ব্যবধানে পিছিয়ে ধর্মশালায় সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। সেখানেও পিছিয়ে পড়েছে ইংলিশরা। শিগগিরই ম্যাচে ফিরতে না পারলে হয়তো এই টেস্টেও হারের তেতো স্বাদ পেতে হবে ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যদের। আর এমনটি হলে বড় লজ্জা নিয়েই ঘরে ফিরতে হবে স্টোকস-রুটদের।

এদিকে ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সভাপতি বলেন, ‘সত্যি বলতে কি, বেন স্টোকসের অধিনায়কত্ব ছিল অতিরিক্ত আক্রমণাত্মক। আমার মনে হয় ঠিক এই কারণেই ইংল্যান্ডের পতন ঘটেছে এই কয়েকটা টেস্টে। এত আগ্রাসী হয়ে ভারতের মাটিতে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে খেলা কঠিন। এই ধরনের উইকেটে মাটি কামড়ে পড়ে থাকলেই বড় রান করা যায়।ৎ

Advertisement

কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের অধীনে বাজবল শুরু করার পর ভালো চলছিল ইংল্যান্ডের। তবে এই প্রথম কোনো সিরিজ হারল ইংল্যান্ড। ভারতের স্পিন সহায়ক উইকেটে এই তত্ত্ব কাজে লাগেনি। তবে তারপরও নিজেদের স্ট্রাটেজি থেকে স্বরে আসেনি ইংল্যান্ড। পুরো সিরিজেই একই ধারায় খেলেছে দলটি।

ইংলিশদের পতনের জন্য স্টোকসের অধিনায়কত্বকে দায় দিয়ে বিনি বলেন, ‘রোহিত শর্মা এই সিরিজে অধিনায়ক হিসেবে খুব ট্যাকটিক্যাল ছিল। আমি দেখেছি ও এটা বুঝাতে পেরেছে যে কার কাছ থেকে ও ঠিক কি চায়। আর ও কিন্তু ওর বোলারদের দিয়ে ঠিক সেই কাজটাই করিয়ে নিয়েছে। আর অন্যদিকে মনে হয় না ইংল্যান্ড তাদের স্ট্র্যাটেজিতে একটুও বদল এনেছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!