ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে ‘ইন শা আল্লাহ’ বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৫, ১১ মার্চ ২০২৪
যে কারণে ‘ইন শা আল্লাহ’ বললেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাঁচা মরার ম্যাচে আজ রাতে আল আইনের বিপক্ষে খেলতে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতির কথা জানাতে গিয়ে রোনালদো বলেছেন, ‘ইন শা আল্লাহ’।

সৌদি আরবের আল-আওয়াল স্টেডিয়ামে সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় রাত ১টায় আল আইনের মুখোমুখি হবে আল নাসর। রোনালদোর বিশ্বাস, পিছিয়ে থাকলেও এ ম্যাচ ভালোভাবে জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে যাবে আল নাসর।

প্রথম লেগে সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটির বিপক্ষে ১-০ গোলে হেরেছিল আল নাসর। তাই দ্বিতীয় লেগটি এখন রোনালদোদের কাছে বাঁচা-মরার লড়াই। ড্র করলেও বাদ পড়তে হবে। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে আল নাসরকে কমপক্ষে ২-০ ব্যবধানে জিততে হবে।

Advertisement

ম্যাচটা ঘরের মাঠে হওয়ায় আত্মবিশ্বাসী রোনালদো। সমর্থকদের বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আশ্বাস দিয়েছেন, সবকিছু ঠিক থাকলে সমর্থকদের ভালো একটি রাত উপহার দিয়ে সেমিফাইনালে খেলবে দল।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘আমরা সবাই জানি, আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা প্রস্তুত, আমরা বিশ্বাস করি, আগামীকাল আমরা ভালো একটি রাত কাটাব এবং সেমিফাইনাল নিশ্চিত করব। আগামীকাল আমরা জিতব, ইন শা আল্লাহ।’

এখন পর্যন্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিততে পারেনি আল নাসর। সবশেষ ১৯৯৫ সালের আসরে ফাইনাল খেলে রানার্স আপ হয়েছিল তারা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!