ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে সাবেক লঙ্কান দলপতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ১৪ মার্চ ২০২৪
ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে সাবেক লঙ্কান দলপতি
ছবি কোলাজ- ডেইলি বাংলাদেশ

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক লাহিরু থিরিমান্নে। বৃহস্পতিবার সকালে দেশটির অনুরাধাপুরার থিরাপান্নে অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। খবর ইএসপিএন ক্রিকইনফোর

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘থিরিমান্নের গাড়িটি একটি লরির সঙ্গে বাজেভাবে ধাক্কা খেয়েছে। এ দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।’

যদিও থিরিমান্নের বর্তমান অবস্থা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে তারর জন্য দ্রুত সুস্থতা কামনা করেছেন পরিবার ও ভক্তরা।

Advertisement

গত বছরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান থিরিমান্নে। লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন। এমনকি নির্বাচকদের রাডারেও ছিলেন না এই টপ অর্ডার ব্যাটার। সেটি নিজেও হয়তো বুঝতে পেরেছিলেন। যে কারণে দলে ফেরার আশাটাও ছেড়ে দিয়ে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দেন থিরিমান্নে। অবসরের পরও আলোচনায় ছিলেন না সাবেক এই ব্যাটার। 

২০১০ সালে ঢাকার মিরপুরে এক ত্রিদেশীয় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় থিরিমান্নের। পরের বছর সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক। ২০১৪ সালে শ্রীলংকার টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। মোট ৩টি টি-২০ বিশ্বকাপ দলের অংশ ছিলেন এবং দুটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!