মঙ্গলবার (১২ মার্চ) রাত ৮টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে শুরুর অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার কিবরিয়া ফকিরের ছেলে।
জানা যায়, রাতে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে যাচ্ছিলেন নাঈম। ওই সময় বেপরোয়া গতির মোটরসাইকেলটি ইউটার্ন নিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে মোটরসাইকেলসহ সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন নাঈম।
.png)
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহেল বাকী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, ২০২২ সালের ১০ ডিসেম্বর বাবা-মায়ের কলহের জেরে বাবা কিবরিয়া ফকিরকে অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে নাঈম। ওইদিন রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবার মৃত্যু হয়। এ ঘটনায় ১২ ডিসেম্বর নিহত কিবরিয়ার ভাই মো. দেলোয়ার ফকির বাদী হয়ে নাঈমকে আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। পরদিন ১৩ ডিসেম্বর সকালে নাঈমকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করে র্যাব-৮ এর একটি দল। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। নাঈম ওই মামলায় জামিনে ছিলেন।