ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

সৌম্যর ফিফটিতে শতরান পেরোলো টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৫, ১৫ মার্চ ২০২৪
সৌম্যর ফিফটিতে শতরান পেরোলো টাইগাররা
সৌম্য সরকার

ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শ্রীলংকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। সিরিজ জয়ের মিশনে টস হেরে আগে ব্যাট করছে স্বাগতিকরা। যেখানে সৌম্য সরকারের ফিফটিতে দলীয় শতরান পেরিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে দুই উইকেটে ১১০ রান। এখন সৌম্য ৫২ ও হৃদয় ১৩ রানে ব্যাটিং করছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা দলপতি কুশল মেন্ডিস। এতে আগে ব্যাট করছে বাংলাদেশ।

Advertisement

স্বাগতিকদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন সৌম্য সরকার ও লিটন দাস। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন দিলশান মাদুশাঙ্কা।

ইনিংসের প্রথম ওভারেই লিটনকে ওয়েল্লালাগের তালুবন্দী করেন দিলশান। এতে শূন্য রানেই সাজঘরে ফেরেন টাইগার ওপেনার। সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথম বলেই বোল্ড হয়েছিলেন লিটন। আজকের ম্যাচেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হলেন তিনি।

এরপর ক্রিজে আসেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন সৌম্য। তবে শান্তর (৪০) বিদায়ে ভেঙে যায় এ জুটি।

এখন তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন শান্ত।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!