এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৪৩ ওভারে সাত উইকেটে ১৮৫ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকান দলপতি কুশল মেন্ডিস। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন তাসকিন আহমেদ।
.png)
ম্যাচের দ্বিতীয় ওভারে নিশাঙ্কাকে লেগ বিফরের ফাঁদে (এলবিডব্লিউ) ফেলেন তাসকিন। পরে বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেন ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলব্রো। এতে ১ রানে সাজঘরের পথ ধরতে হয় নিশাঙ্কাকে।
পরে ক্রিজে আসেন শ্রীলংকান দলপতি কুশল মেন্ডিস। তাকে সঙ্গ দেওয়ার আগেই উইকেট বিলিয়ে দেন ফার্নান্দো। তাসকিনের পেসে পরাস্ত হয়ে উইকেটের পেছনে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৪ রান করেন লঙ্কান এ ওপেনার।
এরপর বাইশ গজে আসেন সাদিরা সামারাবিক্রমা। ব্যাট হাতে ভালো শুরু করেও ব্যক্তিগত ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন তিনি। মুস্তাফিজের ইনসুইয়ে মুশফিকের তালুবন্দী হন সাদিরা (১৪)।
চারিথ আসালঙ্কাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মেন্ডিস। তবে রিশাদের ঘূর্ণিতে কাটা পড়েন লঙ্কান দলপতি। তার বিদায়ে ভেঙে যায় তাদের ৩৩ রানে জুটি।
অপরপ্রান্তে হাল ধরে দলীয় রানের চাকা সচল রাখেন আসালঙ্কা। তবে ভয়ংকর হয়ে ওঠা এ ব্যাটারের উইকেট শিকার করেছেন ফিজ। আউট হওয়ার আগে ৩৭ করেন আসালঙ্কা।
থিতু হওয়ার আগেই মিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার বিদায়ে মহাবিপদে পড়েছে লঙ্কানরা।
এখন মহেশ থিকসানাকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন লিয়ানাগে। সেই সঙ্গে নিজের ব্যক্তিগত অর্ধশতকও তুলে নিয়েছেন তিনি। এটি লিয়ানাগের ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক।
লিয়ানাগে ৬৮ ও ১২ রানে ব্যাটিং করছেন থিকশানা।