ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হাসি-বেল-ফিঞ্চকে টপকে যাওয়ার সুযোগ মাহমুদউল্লাহর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৮, ১৮ মার্চ ২০২৪
হাসি-বেল-ফিঞ্চকে টপকে যাওয়ার সুযোগ মাহমুদউল্লাহর
মাহমুদউল্লাহ রিয়াদ

চট্টগ্রামের সাগরিকায় তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ও দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা জয় পাওয়ায় আজকের ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। যারাই আজ জিতবে, তারাই উঁচিয়ে ধরবে সিরিজ শিরোপা। 

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। ম্যাচটিতে ওয়ানডে রানের হিসাবে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও কিংবদন্তি মাইক হাসি ও ইংল্যান্ডর সাবেক ব্যাটার ইয়ান বেলকে পেছনে ফেলার সুযোগ পাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

লঙ্কানদের বিপক্ষে এ সিরিজের প্রথম ম্যাচে ৩৭ রান করলেও দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হন রিয়াদ। ফলে ২৩১ ওয়ানডের ২০১ ইনিংসে তার রানসংখ্যা এখন ৫ হাজার ৩৮৫। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ২২ রান করতে পারলেই রিয়াদ পেছনে ফেলবেন ফিঞ্চকে। 

Advertisement

এক বছর আগে অবসর নেয়া ফিঞ্চ ১৪৬ ওয়ানডেতে করেছেন ৫ হাজার ৪০৬ রান। তাকে ধরতে রিয়াদের প্রয়োজন আর ২১ রান। ইংল্যান্ডের ইয়ান বেলকে ধরতে রিয়াদের প্রয়োজন ৩১ রান। ১৬১ ওয়ানডের ক্যারিয়ারে বেল করেছেন ৫ হাজার ৪১৬ রান। 

অপরদিকে আরেক অজি ব্যাটার মাইক হাসি ১৮৫ ওয়ানডেতে করেছেন ৪ হাজার ৪৪২ রান। লঙ্কানদের বিপক্ষে আজ ৫৮ রান করতে পারলে রিয়াদ তাকেও পেছনে ফেলতে পারবেন।

আজকের ম্যাচ দিয়ে স্টিভ স্মিথকেও পেছনে ফেলার সুযোগ পাচ্ছেন রিয়াদ। সেক্ষেত্রে তাকে করতে হবে ৬২ রান। ১৫৮ ম্যাচের ক্যারিয়ারে স্মিথ এখন পর্যন্ত করেছেন ৫ হাজার ৪৪৬ রান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!